ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।

তবে ফেসবুক আংশিক সচল হলেও এর কিছু ফিচার এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। বিশেষ করে মেসেঞ্জারে লগ-ইন ও বার্তা আদান-প্রদানে অনেকেই সমস্যার মুখোমুখি হচ্ছেন।

কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তারা এখনো মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না।

এর আগে, সন্ধ্যার পর থেকেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে বিঘ্নের কথা জানান। অনেকের ক্ষেত্রে ফেসবুকে লগ-ইন করা সম্ভব হচ্ছিল না, কারও নিউজ ফিড আপডেট হচ্ছিল না, আবার অনেকের মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।

বিভ্রাটের সময় ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকের স্ক্রিনে ত্রুটিসংক্রান্ত বার্তা প্রদর্শিত হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মেও আলোচনা শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মেটা আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

আপডেট সময় ০৯:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬