ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু Logo যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান

লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দু’জন শিশু ছিল। পুরুষ ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং নারী নরসিংদীর জয়েনা আক্তার। বিস্ফোরণে নারী তার পা হারিয়েছেন। তবে, শিশুদের পরিচয় এখনও জানা যায়নি। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা চেষ্টা করছে বলে জানা গেছে। 

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং পরে তাদের সাইদায় স্থানান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

আপডেট সময় ১০:১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬