ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ

নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে তিনি এ নামাজ আদায় করেন।

এ সময় চিফ হুইপ বলেন, ‘মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কুরবানি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াব এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব।’

নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সব মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ

আপডেট সময় ১১:১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬