ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু Logo যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকার টোল আদায়

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় প্রায় পৌনে ৪ কোটি টাকা টোল আদায় হয়েছে।

বুধবার সকালে এ তথ্য জানান যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন সেতু পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।  এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩৬ হাজার ৪২৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৮১৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

যানবাহনের চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে বলেও জানান সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।

এদিকে, যমুনা সেতু পূর্ব প্রান্তে যানজট থাকলেও পশ্চিম প্রান্তে এসে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকার টোল আদায়

আপডেট সময় ১২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬