বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

বিপিএলের সেই মল্লিকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রভাবশালী সাবেক সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে, ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসাবে কাজ করেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আশীর্বাদপুষ্ট বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

ঢাকা লিগের চারটি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এছাড়াও দেশের অন্যতম শীর্ষ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা বিপিএলেও বেশ প্রভাব-প্রতিপত্তি ছিল তার।

 এসব অভিযোগ আমলে নিয়ে মল্লিকের অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে তার তিন কোটি ৭০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে। 

সম্প্রতি পাপনের নেতৃত্বাধীন বোর্ডের নানা দুর্নীতির তথ্য অনুসন্ধানে গিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, বিসিবির সাবেক সভাপতি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে। তাদের দুজনের নামে দুটি মামলা দায়ের করেছে দুদক।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com