রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত ঢাকায় এক বাসায় ভয়াবহ বিস্ফোরণ, পরিবারের সবাই দগ্ধ

ভিসা আবেদন না করায় ১৪ হজ এজেন্সির কাছে ব্যাখ্যা তলব

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা আবেদন না করায় ১৪টি হজ এজেন্সি কাছে ব্যাখ্যা তলব করেছে সরকার।

রোববার (৪ মে) এজেন্সিগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ৩ মে বিশেষ ক্ষুদেবার্তার মাধ্যমে ৫ মে দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন Nusuk Masar Platform এ দাখিলের সময়সীমা নির্ধারণ করে দেয়। ওই সময়ের পরে Nusuk Masar Platform বন্ধ করে দেওয়া হবে বলেও ক্ষুদেবার্তায় জানানো হয়। ওই ক্ষুদেবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে ৩ মে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব সমন্বয়কারী এজেন্সি ও লিড এজেন্সিকে পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এছাড়া একই দিন রাত ১০টায় জুম সভায় বিষয়টি স্পষ্টীকরণ করা হয়। এরপরেও এ এজেন্সিগুলো ৪ মে পর্যন্ত সব হজযাত্রীর পাসপোর্ট এনরোলমেন্ট করে ভিসা সাবমিশন করেনি। এছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ৪ মে সন্ধ্যা ৭টায় আয়োজিত জুম সভায় অংশগ্রহণ করেনি।

ফারুক ট্রাভেলস অ্যান্ড টুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড টুরস, স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সুবর্ণলতা এয়ার ট্রাভেলস, আল আরাফা এয়ার ইন্টারন্যাশনাল, ঢাকা এয়ার এভিয়েশন সার্ভিস, ফাহমিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ছালামত হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, দ্য ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, থাসিন ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, প্রত্যাশা ট্রাভেলস অ্যান্ড টুরস, মেসার্স সুপার নির্ভানা ইন্টারপ্রাইজ, সালাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক বা ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জুম সভায় অংশগ্রহণ না করা এবং হজযাত্রীদের ভিসার আবেদন দাখিল না করার কারণ ৫ মের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখায় লিখিতভাবে দাখিল করার জন্য বলা হলো। অন্যথায় এজেন্সিগুলোর বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১ ও হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com