বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

মা-বাবা হারানো দুই শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মা-বাবা হারানো দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৫ মে) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু রায়হান (৯) ও রোহানের (৭) বাড়িতে আসেন। এসময় সংগঠনটির উপজেলা শাখার সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এসময় তারা শিশু দুটির পরিবারের সঙ্গে কথা বলেন ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ আবাসনের বিষয়ে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি শিশুদের শিক্ষার জন্য এককালীন ও মাসিক শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার ঘোষণা দেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে শিশু দুটির দুঃখ-কষ্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

ওই প্রতিবেদনে বলা হয়- ছোটবেলায় বাবাকে হারানো এই দুই শিশু চার মাস আগে মাকেও হারায়। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে তাদের বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানি মালেকা বেগমের সঙ্গে বসবাস করছে। মানুষের বাড়িতে কাজ করে তাদের নানি কোনো রকমে সংসার চালাচ্ছেন। আর্থিক সংকটে শিশু দুটির লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।

এসময় কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com