শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী হাম ঠেকাতে যে পরামর্শ দিলেন তাসনিম জারা তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম সায়মা (৩৫)। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই-ই একে একে মারা গেলেন।

শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সায়মা। নিহত সায়মার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে একই ঘটনায় মারা যান সায়মার স্বামী মো. কালাম (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে কথা (১০) এবং মুন্নি (৭)। এদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার সকালে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন নয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। বদ্ধরুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। এতে কালামের পরিবারের পাঁচ সদস্যই দগ্ধ হন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com