ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা

চাঁদপুরে দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আগামী ১৬ মে তিনি চাঁদপুর সফরে এসে একাধিক উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানা গেছে।

সফরকে কেন্দ্র করে শাহরাস্তি উপজেলার ওয়ারুক খোর্দ্দ খাল এবং সদরের ঘোষেরহাট বিশ্ব খালের পুনঃখনন প্রকল্পের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে চাঁদপুর শহর ও আঞ্চলিক সড়কগুলোতে পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে।

জেলা প্রশাসন জানিয়েছে, তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের আরও ২২ জেলার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনও করা হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সফরকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যুতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, তিনটি প্রধান কর্মসূচি উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাই কাজ করছে।

এদিকে সফরকে ঘিরে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলীয় সংগঠনগুলো প্রস্তুতিমূলক সভা ও কর্মসূচি পালন করছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা

আপডেট সময় ০৭:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬