সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান দুর্নীতির কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা: নাহিদ ইসলাম নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ১৬ বছর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতদুষ্ট: অভিযোগ জামায়াতের যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন তাদের অবস্থানও দিল্লিতে হবে টানা গেল না লাগাম, সরকারের শেষ সময়ে আরও বাড়ল মূল্যস্ফীতি ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান জাপানে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে তাকাইচির দল

ইসরাইলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। 

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলা আহত আরও ১২৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৪৯১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। 

হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।  গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২ হাজার ৪৯৫ জনে এবং ১ লাখ ১৮ হাজার ৩৩৬ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com