ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের রিমান্ডে Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি

বিএনপির সঙ্গে জাপান রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচন ও বিনিয়োগে জোর

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। রোববার (৪ মে) বিকেল ৩টা ২২ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, প্রথমেই কথা হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার দেশে ফেরার বিষয় নিয়ে। জাপানের রাষ্ট্রদূত রাজনীতিতে খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। আমরা চাই সেই সম্পর্ক আরও মজবুত হোক। নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেছেন, একটি নির্বাচিত সরকার থাকলে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে। বিএনপি সবসময় জাপানের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের রিমান্ডে

বিএনপির সঙ্গে জাপান রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচন ও বিনিয়োগে জোর

আপডেট সময় ০৭:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫