বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

হাতিরঝিলে পড়ে ছিল কিশোরীর মরদেহ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানার পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাবিনা আক্তার নেত্রকোণা জেলা বারহাট্টা থানার আন্দারদিয়া জয়নাল উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি হাতিরঝিল এলাকায় থাকতেন।

নিহতের মামাতো বোন মজিদা বেগম জানান, থানা থেকে আমাদের খবর দিলে ছবি দেখে আমার বোনকে শনাক্ত করি। আমার বোন বাসায় থাকত না বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াত। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা বিষয়টি আমরা এখনো জানতে পারিনি।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) ফুয়াদ আহমেদ রিয়াল জানান, আমরা খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহতের গলায় একটি দাগ রয়েছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com