বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আভাস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় গতরাত থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়েছে।

যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব উত্তরাঞ্চল ছাড়িয়ে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বুধবার (১৩ মে) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, আজ রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার অনেক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এসব জেলার কিছু কিছু জায়গায় তীব্র বজ্রপাত, দমকা হাওয়া অথবা কালবৈশাখী ঝড়সহ অতিভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সংস্থাটি আরও জানায়, এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে দেশের আরও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com