ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ছয় জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ও টিনের চাল ধসে ছয় জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যায় ভারি বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। 

সূত্র : এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক’ থেকে ‘আক্রমণাত্মক’ করছে ইরান

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ছয় জনের মৃত্যু

আপডেট সময় ১০:৫০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬