ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার Logo ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন Logo বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি Logo ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী

আগামী আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই চন্দ্র রায়। তিনি বলেন, জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে। 

মঙ্গলবার বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই জাদুঘরটি দেখে আমি অত্যন্ত অভিভূত। এখানে বাঙালির দীর্ঘ সংগ্রামের মহৎ ইতিহাস- একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই-আগস্টের মহান গণঅভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে ধারণ করা হয়েছে।

আমি বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং এই সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা বাংলাদেশের সঠিক ইতিহাস জনসমক্ষে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে : সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০৩:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬