রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের

মেহেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (৪ মে) ভোরে উপজেলার ভবেরপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, মাদারীপুর ও নড়াইল জেলায় বলে জানান তারা। তাদের কাছে পাসপোর্ট-ভিসা বা কোনো কাগজপত্র নেই।

বিজিবি সূত্র জানায়, আজ ভোরে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের মুজিবনগরের ভবেরপাড়া এলাকায় ওই ১০ জনকে পুশ ইন করা রহয়। সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। পরে তাদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা জানান, বিএসএফ ট্রাকে করে তাদের সীমান্তে নিয়ে আসে এবং বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

দেবদাস বিশ্বাস নামের একজন সংবাদমাধ্যমকে বলেন, তিনি ২০২৪ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কাজের সন্ধানে গিয়েছিলেন। গত মাসে পরিবার নিয়ে দেশে আসার সময় বিএসএফ আটক করে জেলে পাঠায়। জেল থেকে ট্রাকে করে এনে তাদের জড়ো করে এবং কাটাতারের মাঝখানের দরজা খুলে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

আটক আরেকজন জানান, ২০২০ সালে দালাল চক্রের মাধ্যমে তিনি ভারতের উত্তর প্রদেশে কাজের সন্ধানে গিয়েছিলেন। ভারত-বাংলাদেশের মধ্যে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেখানকার পুলিশ অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিচ্ছে।

সীমান্তে আটক ১০ জনকে থানায় হস্তান্তরের সত্যথা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন তাদের বাড়ি বাংলাদেশে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com