ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: দুই পুলিশকে প্রত্যাহার

নওগাঁর ধামইরহাটে থানার মধ্যে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে।এতে করে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। 

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, থানার ভল্ট বা মালখানায় প্রশ্নপত্র সংরক্ষণের কথা। কিন্তু সেগুলো হাজতে রাখা এবং সেখানে আসামি থাকার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

ঘটনার পরপরই থানা–হাজতের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাংকের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাংকের ভেতরে থাকা প্যাকেটবন্দী প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন এবং কয়েকটি ছিঁড়ে ফেলেন।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, প্রশ্নপত্রের ট্রাংক সিলগালা ও তালাবদ্ধ অবস্থায় ছিল। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। তিনি নখ দিয়ে সিলগালা খুলে ফেলেন এবং তালা খোলেন। এরপর প্রশ্নপত্র ছড়িয়ে রাখেন এবং কিছু ছিঁড়ে ফেলেন। সিসিটিভি ফুটেজে এসব দেখা গেছে।

রাজশাহী বোর্ড জানিয়েছে, আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বিভাগের আট জেলায় বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: দুই পুলিশকে প্রত্যাহার

আপডেট সময় ০৪:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫