বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

সন্তানের সাফল্যের পেছনে মায়ের বড় ত্যাগ ও সংগ্রাম থাকে : মির্জা ফখরুল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সব মায়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

মির্জা ফখরুল বলেছেন, সন্তানের সাফল্যের পেছনে মায়ের উদ্যম, ত্যাগ ও সংগ্রামের বড় ভূমিকা থাকে। সন্তানদের গড়ে তুলতে মায়েরা আপসহীন ও সংগ্রামী ভূমিকা পালন করেন।

রবিবার এক বাণীতে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান। মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। একজন সুমাতার সান্নিধ্যে সন্তানের উৎকর্ষ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন মা। মাকে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা কোনো দিনক্ষণ প্রয়োজন না হলেও ভালোবাসা প্রকাশের জন্য মা দিবসের আলাদা গুরুত্ব রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নারী সমাজের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

আর্থিক ও সামাজিক অগ্রগতিতেও তার ভূমিকা ‘কিংবদন্তিতুল্য’ বলে মন্তব্য করেন তিনি।

একইসঙ্গে মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নানা প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া তার দায়িত্ব থেকে বিচ্যুত হননি। এ কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ‘গণতন্ত্রের মা’ হিসেবে শ্রদ্ধেয় হয়ে আছেন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই যেন মায়েদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালন করেন। কারণ, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতনতা জরুরি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com