ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার Logo ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন Logo বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি Logo ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আগে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। তারা আবু বক্কর সিদ্দিক নামের এক বাসিন্দার বাড়ির আশপাশে অবস্থান নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করেন।

এরপর এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, চাপাতি ও দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

ক্ষুব্ধ জনতা আটক ব্যক্তিদের গণপিটুনি দেয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৪৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬