ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার Logo ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন Logo বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালি Logo ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার

১১৮ বিধায়কের সমর্থন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অবশেষে তামিলনাড়ু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)। কংগ্রেসের পর ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), বামপন্থি দুইদল কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কবাদী (সিপিআইএম) ও কম্যুনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) থালাপতির দল টিভিকে-কে সমর্থন জানাতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৮মে) বিকেল রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবার বৈঠকে বসবেন বিজয়। এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন, ভিসিকে-এর ২ জন, সিপিআইএম-এর ২ জন এবং সিপিআই-এর ২ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা ১১৮-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজয়। তবে দুইবারই গভর্নর আর্লেকার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ করে দেন। তার যুক্তি ছিল, বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি থালাপতি।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নেয়। তবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন ১১৮। যদিও বিজয়ের দল দ্রুতই কংগ্রেসের ৫টি আসনের সমর্থন নিশ্চিত করে। এবার সাবেক শাসকদল ডিএমকের জোটসঙ্গী তিন দলের সমর্থন পেয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী যে বিজয়ই হচ্ছেন তা নিশ্চিত হয়ে গেল।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

১১৮ বিধায়কের সমর্থন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আপডেট সময় ১০:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬