শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

নিজ আসনেও হেরে গেলেন মমতা, শুভেন্দুর জয়

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর নিজ আসন ভবানীপুরেও হেরে গেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে আবারও হারলেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ও ২০তম রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ১১৪ ভোটে মমতাকে পরাজিত করছেন বিজেপি নেতা শুভেন্দু।

সোমবার (৪ মে) ফলাফল ঘোষণা শুরুর পর সারাদিন সেখানে এগিয়ে ছিলেন মমতা। কিন্তু বিকেলের পর উত্তপ্ত পরিস্থিতি হলে সাময়িক সময়ের জন্য ভোট গণনা বন্ধ থাকে। এরপর আবার ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় মমতা পিছিয়ে গেছেন।

এরআগে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন শুভেন্দু। তবে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন মমতা।

এদিকে নন্দ্রিগ্রাম আসনে এবারও জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হলেন শুভেন্দু।

নির্বাচন কমশিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ২০৮টিতেই এগিয়ে আছে বিজেপি, আর ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮৮টি আসনে। এছাড়া ২টি করে আসনে এগিয়ে আছে বামপন্থি সিপিএম ও কংগ্রেস এবং ২টি আসনে অন্যান্য প্রার্থীরা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com