ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পানি বসে পান করা কি বাধ্যতামূলক?

পানি বসে পান করাই প্রচলিত আদব। তবে চলার পথে, কাজের ফাঁকে কিংবা কোনো প্রয়োজনে দাঁড়িয়ে পানি পান করলে কি তা শরিয়তে নিষিদ্ধ? বসে পানি পান করা কি বাধ্যতামূলক? হাদিসে এ বিষয়ে কী নির্দেশনা রয়েছে? আসুন, জেনে নিই।

হাদিসে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধাজ্ঞা
রাসুলুল্লাহ (স.) দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে।’ (সহিহ মুসলিম: ২০২৬)

এই হাদিসে আরও এসেছে, কেউ ভুলে দাঁড়িয়ে পান করে ফেললে যেন তা বমি করে দেয়। এতে বসে পানি পান করার গুরুত্ব বোঝা যায়।

নিষেধ করেছেন, আবার দাঁড়িয়েও পান করেছেন

সহিহ হাদিসে রাসুলুল্লাহ (স.)-এর দাঁড়িয়ে পানি পান করার বর্ণনাও রয়েছে। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (স.)-কে জমজমের পানি পান করিয়েছিলেন। তিনি দাঁড়িয়ে তা পান করেন। (সহিহ বুখারি: ১৬৩৭)

হজরত কাবশা (রা.) বলেন, একবার রাসুলুল্লাহ (স.) তাঁর কাছে প্রবেশ করেন। সেখানে একটি ঝুলন্ত পানির পাত্র ছিল। তিনি সেই পাত্র থেকে দাঁড়িয়ে পানি পান করেন। (সুনানে ইবনে মাজাহ: ৩৪২৩)

আর আমর ইবন শুয়াইব (রহ.) তাঁর বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ (স.)-কে দাঁড়িয়ে ও বসে উভয় অবস্থায় পান করতে দেখেছেন। (সুনানে তিরমিজি: ১৮৮৩)

তাই দাঁড়িয়ে পানি পান করাকে সরাসরি নিষিদ্ধ বলা যায় না। হাদিসগুলোর সমন্বয়ে আলেমরা বসে পান করাকে উত্তম বলেছেন এবং দাঁড়িয়ে পান করাকে জায়েজ বলেছেন।

দাঁড়িয়ে পান করলে কি গুনাহ হবে?
দাঁড়িয়ে পানি পান করার ব্যাপারে নিষেধাজ্ঞার হাদিস যেমন রয়েছে, তেমনি রাসুলুল্লাহ (স.)-এর নিজের আমলও রয়েছে। এ কারণে দাঁড়িয়ে পানি পান করলেই গুনাহ হবে-এমন কথা বলা ঠিক নয়।

তবে সম্ভব হলে বসে পানি পান করাই উত্তম। এটিই রাসুলুল্লাহ (স.)-এর নির্দেশনার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হয়?
জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সুন্নত-এমন একটি ধারণা প্রচলিত আছে। রাসুলুল্লাহ (স.) জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, তবে এর অর্থ এই নয় যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতেই হবে।

জমজমের পানি বসে পান করা যেমন বৈধ, দাঁড়িয়ে পান করাও বৈধ।

পানি বসে পান করা বাধ্যতামূলক নয়। বসে পান করা উত্তম ও সুন্নত, আর দাঁড়িয়ে পান করাও জায়েজ। তাই সম্ভব হলে বসে পান করা উচিত। কোনো কারণে দাঁড়িয়ে পান করলে তা নিয়ে অযথা দুশ্চিন্তার প্রয়োজন নেই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পানি বসে পান করা কি বাধ্যতামূলক?

আপডেট সময় ১২:৪৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬