রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত ঢাকায় এক বাসায় ভয়াবহ বিস্ফোরণ, পরিবারের সবাই দগ্ধ

খিলক্ষেতে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত কিশোরের মৃত্যু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাত পরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাকিল জানান, গতকাল দুপুরে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোর গুরুতরভাবে আহত হয়। পরে তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কিশোরটি মারা যায়। তারা ওই কিশোরের নাম-পরিচয় জানতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। নিহত ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com