বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

রাজধানীর কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীচর এলাকার একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটের দিকে টেকের হাট নামক স্থানে এই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। তারা বর্তমানে আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com