শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি দেশের রিজার্ভ আরও বাড়ল ধেয়ে আসছে নিম্নচাপ, ঝড়বৃষ্টি ও বন্যার আশংকা পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার নেতিবাচক প্রভাব নেই : রেলমন্ত্রী পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

রাঙামাটিতে ব্রাশফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত, আহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ধর্মসিং চাকমা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী। আহতরা হলেন- ভাগ্যশোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫)। তারা দুজনই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) যুব ফোরামের কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একদল সশস্ত্র ব্যক্তি কুতুকছড়ি এলাকায় ধর্মসিং চাকমার বাড়িতে হানা দেয়। এ সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। সন্ত্রাসীরা তাকে ঘর থেকে ডেকে বের করে ব্রাশফায়ার করে। এসময় পরিবারের অন্য সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই আহত হন দুই নারী। পরে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ উদ্ধার করা যায়নি।

আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর চৌধুরী।

এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছে ইউপিডিএফের নেতারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com