মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন বছর বরণে প্রস্তুত চারুকলা, শোভাযাত্রা বের হবে সকাল ৯টায় ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে ‘পূর্ণ চেষ্টা’ চলছে: শেহবাজ শরীফ অবরোধ ভাঙার চেষ্টা করলেই ইরানি জাহাজ ধ্বংস করা হবে: ট্রাম্প সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী  রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ : স্পিকার আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী

‘নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত’

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৪ এপ্রিল) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের এক সর্বজনীন উৎসব। এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রাষ্ট্রপতি বলেন, বৈশাখ আমাদের গৌরবময় ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতির ধারক এবং অতীতের সব গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুনের আহ্বানে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

তিনি বাণীতে গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে। সরকার এরই মধ্যে বেশ কিছু জনকল্যাণমুখী ও দূরদর্শী কর্মসূচি গ্রহণ করেছে।

বিশেষ করে কৃষি খাতের উন্নয়নে পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনাকে তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বিশ্বাস করেন এ উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈশ্বিক চ্যালেঞ্জ ও বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি দেশবাসীকে আরও সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমেই আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনে সক্ষম হব।

বাণীতে অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রপতি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি প্রত্যাশা করেন যে, নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং সত্য ও সুন্দরের জয়গান প্রতিধ্বনিত হবে সর্বত্র।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com