বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রসচিবের সাক্ষাৎ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব বাংলাদেশসহ এশীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং মুক্ত বাজার অর্থনীতিকে উদাহরণ হিসেবে দাঁড় করানোর জন্য সিঙ্গাপুরের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি সিঙ্গাপুরের চমৎকার অভিবাসী কর্মী ব্যবস্থার জন্যও প্রশংসা করেন।

ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা উল্লেখ করে জসীম উদ্দিন সিঙ্গাপুরের বাজারে এবং তার বাইরে বাংলাদেশি পণ্য, বিশেষ করে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক, সাইকেল, হোম টেক্সটাইল এবং পাদুকা আমদানির সম্ভাবনার কথা তুলে ধরেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য তিনি আলোচনাধীন সিঙ্গাপুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্বের ওপর জোর দেন। বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সিঙ্গাপুরকে তুলে ধরে তিনি জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, টেলিযোগাযোগ, বন্দর ও বিমানবন্দর অবকাঠামো, নগর উন্নয়ন এবং কৃষি প্রক্রিয়াকরণের মতো অগ্রাধিকারমূলক খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান।

পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা ভাগাভাগি এবং বাংলাদেশে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রসচিবের কাছে রোহিঙ্গা সংকট সম্পর্কে বিস্তারিতভাবে হালনাগাদ তথ্য শোনেন এবং এই বিষয়ে বাংলাদেশের প্রতি সিঙ্গাপুরের সমর্থন পুনর্ব্যক্ত করেন। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার মর্যাদার জন্য বাংলাদেশের প্রচেষ্টার বিষয়ে সিঙ্গাপুরের মন্ত্রী বাংলাদেশের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, দুটি বন্ধুত্বপূর্ণ দেশ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে একে অপরকে সমর্থন অব্যাহত রাখবে। পররাষ্ট্রসচিব পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা করেন যে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এই বিষয়ে ঐকমত্য তৈরিতে আসিয়ান প্ল্যাটফর্মের মধ্যে সিঙ্গাপুর তার ভূমিকা পালন করবে।

পররাষ্ট্র সচিব দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য রাজনৈতিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরসহ উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেন।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com