বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মিষ্টি কেন ক্ষোভ ঝাড়লেন?

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন। হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী। 

বুধবার (৮ এপ্রিল) বিকালে মিষ্টি তার ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন। শুরুতে কড়া ভাষায় এই অভিনেত্রী বলেন, “ভাই আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে। আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে আমার পরিকল্পনায়ই এসেছিলে।”  

কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন মিষ্টি। যদিও এসব প্রশ্ন কাকে করেছেন তা পরিষ্কার করেননি। মিষ্টি জান্নাত বলেন, “ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর প্রধান অতিথির মানে কিছু অশিক্ষিত বাঙালি বোঝে না কেন? প্রধান অতিথি কারা হয় জানেন? যারা ভি.ভি.আই.পি. তারা, যোগ্যতা থাকা লাগে হওয়ার জন্য।” 

হুঁশিয়ারি দিয়ে মিষ্টি জান্নাত বলেন, “কিছু ছোটলোক নায়িকার পাচাটা কুকুরগুলো এসব ছড়িয়ে লাভ হবে না; যার সাথে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়ীক পার্টনার এবং আমার বন্ধু। সুতরাং যে বা যারা করতেছে তারাও ওইসব কোম্পানিতে থাকতে পারবেন না, মাথায় রাখেন।” 

“প্রধান অতিথি এক ঘণ্টার জন্য গেলে, যে পারিশ্রমিক দিতে হয়, তা দিয়ে সো কল্ড ৫টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা যায়।” বলেন মিষ্টি জান্নাত।  

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। রাজধানীতে তার একটি ক্লিনিকও রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com