ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

পাটগ্রাম সীমান্তে ফের বিএসএফের গুলি, প্রাণ গেলো বাংলাদেশির

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন (৪৯) নামে বাংলাদেশি এক নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার ভোরে ফের গুলির ঘটনা ঘটলো।

নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত আনুমানিক ২টা ৫০ মিনিটে এবং পরবর্তীতে ভোর ৪টা ৫০ মিনিটে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে পরপর দুই রাউন্ড ফায়ারের শব্দ শোনা যায়। ঘটনাস্থলটি ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সাতগ্রাম ক্যাম্পের আওতাধীন এলাকা।

ফায়ারের শব্দের প্রেক্ষিতে সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। বিজিবিকে দেওয়া বিএসএফের ভাষ্য অনুযায়ী, ভোররাতে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক ফায়ার করে। একপর্যায়ে ওই দলটির সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বিএসএফের গুলিতে মো. আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে বিএসএফ কর্তৃপক্ষ ওই বাংলাদেশিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং তাকে স্থানীয় ভারতীয় হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, এ ঘটনার বিস্তারিত যাচাই ও তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

পাটগ্রাম সীমান্তে ফের বিএসএফের গুলি, প্রাণ গেলো বাংলাদেশির

আপডেট সময় ১২:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬