ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্ Logo ৫ হাজারের বেশি নিখোঁজ রেখেই নেপালে উদ্ধার অভিযান শেষ Logo ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী Logo এআইয়ের সুফলের আড়ালে মানবজাতির জন্য কতটা ঝুঁকি Logo চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, ইমরান খানের হাতেই চাবিকাঠি: ইউসুফজাই Logo ৭ ঘণ্টার জন্য সুপ্রিম কোর্টে প্রবেশে জরুরি নির্দেশনা Logo পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক রিমান্ড শেষে কারাগারে Logo ক্যান্সার চিকিৎসাসেবায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন Logo দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা Logo ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি কাল

পুলিশ দেখে পালাতে গিয়ে রাসিকের সাবেক কাউন্সিলরের মৃত্যু

পুলিশ দেখে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন মারা গেছেন। বুধবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল হোসেন (৫৫) রাসিকের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গত ৫ আগস্টের পর বিলুপ্ত পরিষদের একজন কাউন্সিলর ছিলেন তিনি।

জানা গেছে, কামাল হোসেন দাসপুকুর এলাকার বাসিন্দা ছিলেন। একসময় বিএনপি করতেন। বিএনপিতে তার পদপদবী ছিল। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তবে আওয়ামী লীগে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। কামাল হোসেন রাসিকের ৩নং ওয়ার্ড থেকে একাধিকার কাউন্সিলর নির্বাচিত হন।

সাবেক কাউন্সিলর কামাল হোসেন এলাকায় আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও পরিবারের ধারণা, মামলা থাকার কারণে পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসীও সেটাই বলছেন।

কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, বুধবার রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান আমার বাবা। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি, রাতে তিনি মারা গেছেন।

ওসি জানান, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট-অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্

পুলিশ দেখে পালাতে গিয়ে রাসিকের সাবেক কাউন্সিলরের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫