ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন? Logo ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে Logo লাইসেন্স প্রক্রিয়ায় যুক্ত হতে চান ড্রাইভিং স্কুল মালিকরা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক Logo শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, এইচএসসি পাসেও আবেদন Logo স্থগিত পরীক্ষার ভুয়া সময়সূচি ফেসবুকে, সতর্ক করল কর্তৃপক্ষ Logo জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর Logo উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, গ্যাস পাওয়ার আশা ‘মোবারকপুরের কূপে’ Logo মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির Logo এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

কেরানীগঞ্জে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. বেলাল (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বেলাল কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা রিকশা মালিক জাহিরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রিকশাটি ভাড়া নিয়ে আজ সকালে বেরিয়েছিল বেলাল। পরে আমরা খবর পাই, রাজেন্দ্রপুর মোড়ে অন্য আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তার তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, বেলাল আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে অটোরিকশা চালক বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেলালের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন?

কেরানীগঞ্জে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় ০৪:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫