শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি! স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে গণভোটসহ আলোচিত ১৬ অধ্যাদেশ ২২ জেলায় বইছে তাপপ্রবাহ ‘তোমরা কিছুই জানো না’— ট্রাম্পের হুমকির পর ইরানের সতর্কবার্তা ওসমান হাদি হত্যাকাণ্ড: ফয়সাল, আলমগীর ও ফিলিপ সাংমা ১৪ দিনের রিমান্ডে বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এছাড়া মার্কেট-শপিংমলও বিকেল ৬টার পর আর খোলা রাখা যাবে না বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে নাসিমুল গনি বলেন, ‘আজকে মূলত আলোচনাটা হয়েছে, আমরা কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারব। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে, বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি এক ঘন্টা করে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। এটা সরকারি-বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে, বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকে কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। এছাড়া সরকারি কিছু ব্যয় রাস কমানো হচ্ছে আগামী তিন মাস পর্যন্ত। সরকারি কোন নতুন যানবহন ক্রয় করা হবে না। কোন জলজান ক্রয় করা হবে না। কোন আকাশযান ক্রয় করা হবে না। কোন কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো ৫০ শতাংশ বন্ধ করা হয়েছে। কোন আদেশ না পর্যন্ত সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকার সেটা আরো ৩০ শতাংশ কমানো আজকে এফেক্টিভ হয়ে গেলে। তারপর ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ প্রয়োজন নেই, সেগুলো কমাতে বলা হয়েছে। এখানে আমরা ৩০ শতাংশ হ্রাস করে দিচ্ছি । এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত পৌনে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com