ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

​ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) উড়ালসড়কে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চেরাগআলী কাদেরিয়া গেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ – ২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের চেরাগআলী কাদেরিয়া গেট এলাকার (লুপ) ঢাল দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়। 

এ সময় কারে থাকা যাত্রী ও চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম বলেন, আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

আপডেট সময় ১২:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬