রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল আটক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়।

সোমবার (৩০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

নাসিরুল ইসলাম বলেন, সন্ধ্যার পর সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল পাবনা থেকে ঢাকায় এসে নিজ বাসায় প্রবেশের পর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, তার (জলিল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই আটক করা হয়েছে।

এদিকে ডিবির একটি সূত্র জানিয়েছে, জলিল মণ্ডলকে মতিঝিলে ২০১৩ সালের ৫ মে যে গণগত্যা চালানো হয়েছিল সেই মামলার আসামি করা হতে পারে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com