মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ কূটনীতিকের পদত্যাগ অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ মঙ্গলবার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ: জ্বালানি যুগ্মসচিব এপ্রিলে ৫০ হাজার টন অকটেন আমদানি করবে সরকার: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার ‘পাবনার প্রতিরোধ যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’

২৯ দিনে এসেছে ৩৪৯ কোটি ডলার রেমিট্যান্স

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ৩৪৯ কোটি বা ৩.৪৯ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪৯ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩২৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৯৪ কোটি ৩০ ডলার রেমিট্যান্স। বছরের ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ।

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com