রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী পুলিশের সংস্কারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আগে আলোচনা হোক সংসদে, নাহিদ ইসলাম সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল : ডেপুটি স্পিকার সংকট মোকাবিলায় রামেকে পাঠানো হচ্ছে ৪ ভেন্টিলেটর : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ইতালির মিলানে একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে হলিউড তারকাদের পক্ষ থেকে উপেক্ষা করার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। নেটিজেনদের দাবি, হলিউডে নিজের মূল্যায়ন পাচ্ছেন না ভারতের এই দেশি গার্ল। তবে এই নেতিবাচক প্রচারণার বিপরীতে প্রিয়াঙ্কা নিজের অবস্থান পরোক্ষভাবে স্পষ্ট করেছেন। 

মূলত, কিছু দিন আগে মিলানের একটি অনুষ্ঠানে ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে অভিনেত্রীর সঙ্গে দেখা যায় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা ও অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কা অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এরপরই নেটিজেনরা দাবি তোলে, সে সময় গায়িকা ডুয়া লিপা ও অ্যানি নাকি প্রিয়াঙ্কাকে এড়িয়ে গেছেন।

বিতর্কের এক পর্যায়ে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াঙ্কার সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা নিজে সেই ভিডিওতে ‘লাইক’ দিয়ে নেটিজেনদের এই সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রিয়াঙ্কা চোপড়া গত কয়েক বছর ধরে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি অস্কারের মঞ্চেও উপস্থাপনা করেছেন। মিলানের ওই অনুষ্ঠানের পরবর্তী সময়ে আরও কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে তাকে ডুয়া লিপার সঙ্গে সাবলীলভাবে আড্ডা দিতে দেখা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে প্রিয়াঙ্কার আন্তর্জাতিক ক্যারিয়ারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হতে পারে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com