ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইতিহাস গড়তে চলেছেন পাকিস্তানি বৈমানিক, চীনা মহাকাশযানে পাড়ি দিচ্ছেন মহাশূন্যে Logo ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা Logo জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন Logo নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব Logo দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি Logo গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে

পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি বর্তমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ জাতিসংঘে চলমান সহযোগিতা এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিদ্যমান রাশিয়া-বাংলাদেশ অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও সংকট নিরসনে উভয় দেশের অবস্থান নিয়ে কথা বলেন তাঁরা।

বৈঠক শেষে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জোর দিয়ে বলেন যে, রাশিয়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত অবসানের পক্ষে। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিদ্যমান মতপার্থক্যের সমাধানে রাশিয়া সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়তে চলেছেন পাকিস্তানি বৈমানিক, চীনা মহাকাশযানে পাড়ি দিচ্ছেন মহাশূন্যে

পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় ০৬:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬