শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উভয় দেশ বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে একমত পোষণ করে। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।

পাশাপাশি ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এসময় পর্যটন শিল্পের বিকাশে দুই দেশ যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com