বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

বাদ্যযন্ত্রের তালে মহান মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস বা শ্রমিক দিবস আজ।

শ্রমিকদের বিশেষ এই দিনটিতে বাদ্যযন্ত্র ও নানান সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে রাজধানীর খামারবাড়ীতে এ শোভাযাত্রা শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি খামারবাড়ী থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে এগিয়ে যায়। এসময় মহান মে দিবস লেখা সম্বলিত পোশাক গায়ে, বাদ্যযন্ত্রের তালে ও ঘোড়ার গাড়িতে শব্দযন্ত্রের (বক্স) তালে তালে শোভাযাত্রাটি এগিয়ে যায়।

জানা গেছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে একগুচ্ছ আয়োজনের মধ্যে দিয়ে এবারের মে দিবসের মূল অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com