ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল Logo সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের Logo নির্বাচনী উৎসবে মেতেছে ঠাকুরগাঁও, প্রচারণা তুঙ্গে Logo মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু Logo পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংক ঘেরাও সাবেক কর্মীদের Logo বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে Logo হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার Logo দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ Logo মারুবেনি করপোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর Logo দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় জবিতে ৬ দিনের ছুটি

সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মডার্ন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটির সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের এক ইউনিট আহতদের উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে একজন প্রবাসীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/রানা
Tag :

ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল

সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

আপডেট সময় ০৩:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬