ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সফরসঙ্গীর তালিকায় জোবাইদা-শামিলা ও তাবিথ আউয়াল

যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৪ বা ৫ মে দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার ওপর। তবে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি সুরাহা হয়নি।

খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, তার সঙ্গে যারা থাকছেন তারা হচ্ছেন- বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, গৃহকর্মী ফাতেমা বেগম ও লন্ডনে সফরে থাকা বিএনপি নেতা তাবিথ আউয়াল।

সূত্রটি আরও জানিয়েছে আগামী ৪ মের মধ্যে যদি কাতারের এয়ার অ্যাম্ব্যুলেন্স না পাওয়া যায় তাহলে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী নিয়মিত ফ্লাইটে করেই তিনি দেশে ফিরবেন।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মে মাসের প্রথম সপ্তাহেই খালেদা জিয়াকে দেশে নেওয়ার চেষ্টা চলছে। তার সঙ্গে পুত্রবধূ ড. জুবায়দা রহমানও থাকবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ১১:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫