রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

চার দিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম পাবনা সফর। রাষ্ট্রপতির এ সফর কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী আজ দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাতযাপন করবেন।

কাল রবিবার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন।

একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পাবনা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে এরই মধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। এ ছাড়াও যেসব স্থানে তিনি যাবেন, সেসব স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com