শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন-সংহতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মান্নান হাওলাদার মারা গেছেন কমলাপুরে ঢাকা ফেরা মানুষের ভিড় ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার স্বাধীনতা দিবসে চী‌নের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে অনুরোধপত্র পাঠিয়েছি ফেরিঘাটে বাস দুর্ঘটনা: ২৬ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬ কুচকাওয়াজে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, জীবিত ১১টি ও জবাই করা ৯টি ঘোড়া উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

শুক্রবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। 

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, পূর্বাচল ১০ নং সেক্টর হারার বাড়ি এলাকার একটি প্লটে ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। পরবর্তীতে তারা ৯টি ঘোড়া জবাই করে ফেলেন।

শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশের হট লাইন ৯৯৯তে ফোন দেন। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের আসার বিষয়টি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে অসাধু ব্যবসায়ীরা ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করেন। আর ওই মাংস গরুর মাংস হিসেবে মানুষ ক্রয় করে খাচ্ছেন। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com