ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি বললেন, ‘আমি তো ভালো বোলার নই’ Logo ম্যানসিটির সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্নদের মানববন্ধন, কর্মবিরতি Logo মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর Logo গ্রেপ্তার সাবেক ২ সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায় ডিবি Logo হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১১৬৪ Logo ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ লঙ্ঘনের দায়ে রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন Logo তাজমিন হত্যা : ‘তদন্তের অংশ হিসেবে’ রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর Logo দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ Logo ‘গুলি করি, মরে একটা’ বলা ইকবাল হত্যা বন্ধের চেষ্টা করেননি: রাষ্ট্রপক্ষের আইনজীবী

ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। বাংলাদেশেও এর বাইরে নয়। যার সবচেয়ে বড় চিত্র ফুটে উঠেছে সারাদেশের তেলের পাম্পগুলোতে। সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে তেল কিনতে আসা মানুষের দীর্ঘ সারি। এমনকি তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেক সময় তেল পাচ্ছেন না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনেও রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে এমন চিত্র। সকাল থেকে তেল কিনতে রাজধানীর বিভিন্ন পাম্পের সামনে ভিড় দেখা যায় ক্রেতাদের।

সরেজমিনে সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশন, আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন ও সোনার বাংলা ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশন ঘুরে দেখা গেছে, পাম্পের সামনে দীর্ঘ লাইন। যানবাহন চালকেরা তেল নিতে এসে অপেক্ষা করছেন। তবে তেল দেওয়া বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর আবারও তেল বিক্রি কার্যক্রম শুরু হবে বলে তাদের জানানো হয়েছে।

অপেক্ষারত মোটরসাইকেল চালক মাসুদ বলেন, সকাল ৭টা থেকেই লাইনে আছি। ৮টা পর্যন্ত তেল দিয়েছে, কিন্তু সিরিয়াল আমার পর্যন্ত আসেনি। আবার ১২টার সময় তেল দেবে। 

আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন ও সোনার বাংলা ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, তালুকদার ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। তবে তার বিপরীত পাশের সোনার বাংলা ফিলিং স্টেশনে তেল দেওয়ার কার্যক্রম চালু রয়েছে। সেখানেও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

অপেক্ষারত মোটরসাইকেল চালক আলমগীর হোসেন বলেন, ছুটির দিনে সকাল সকাল তেল নিতে চলে এসেছিলাম। যেদিন অফিস থাকে সেদিন লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার মতো সময় পাই না। আজ লাইনে দাঁড়িয়েছি, যত সময়ই লাগুক তেল নিয়ে বাসায় ফিরবো।

প্রাইভেটকার চালক শামীম বলেন, অন্যদিন স্যারের (প্রাইভেটকারের মালিক) অফিস থাকে। বাচ্চাদের কোচিং, স্কুল থাকে। তেল নেওয়ার সুযোগ হয় না। তাই আজ ছুটির দিনে স্যার তেল নিতে পাঠিয়েছেন।

তিনি বলেন, দেশে তেল সরবরাহের সংকট হওয়ার পর থেকে আমাদের ছুটির দিনও ডিউটি করতে হয়। তেল নেওয়ার ডিউটি। আমাদের আর ছুটি নেই।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি বললেন, ‘আমি তো ভালো বোলার নই’

ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে

আপডেট সময় ০১:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬