বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দৌলতদিয়া ট্র্যাজেডি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত

রাজবাড়ী,প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দলে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করে ওপরে আনে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে নদী থেকে আরও চারজনের মরদেহ পাওয়া যায়। বাকি দুজনের মরদেহ বাস তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা উদ্ধার করেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহায়ক পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, নিহতদের সবার পরিচয় শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে রাখা হয়েছে।

বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন যাত্রী। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে নিখোঁজদের স্বজনরা ফেরিঘাট এলাকায় আহাজারি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com