বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বড় বাজেটে রোমান্টিক সিনেমায় শাহরুখ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

বলিউডের বাদশা শাহরুখ খান আবার রোম্যান্টিক চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন। দীর্ঘ এক দশকের পর ভক্তরা তার সেই চেনা প্রেমিক অবতারের জন্য অপেক্ষা করেছিলেন, যা এবার মেগাবাজেট প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার কাজ শেষ করে শাহরুখ এবার সম্পূর্ণ রোম্যান্টিক চিত্রনাট্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। নতুন সিনেমাটি তার ক্যারিয়ারের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’-র ধাঁচে তৈরি হতে পারে এবং সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শাহরুখ ইতোমধ্যেই লেখক ও পরিচালক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তাঁর প্রিয় বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান এই প্রজেক্ট পরিচালনা করতে পারেন। টানা অ্যাকশন সিনেমার শুটিংয়ে চোটপাটের কারণে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই এবার রোম্যান্টিক ঘরানায় ফিরে শরীরের ওপর চাপ কমানোই মূল লক্ষ্য।

নতুন সিনেমা কেবল সাধারণ প্রেমের গল্প নয়, বরং পরিণত বয়সের বাস্তবধর্মী রোম্যান্স প্রদর্শন করবে। মেগাবাজেট প্রজেক্টে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে।

চিত্রনাট্য বর্তমানে শেষ পর্যায়ে, সব ঠিক থাকলে জুন ২০২৬-এ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুটিং শুরু হতে পারে ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com