বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ২২১ কোটি ডলার তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: বিমান প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে ৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি। কারণ, এটাই বিএনপি। 

সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে আসা যেসব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের প্রবাসে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হয়েছে এবং প্রবাসে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনতে ৫টি ফ্লাইট চালু করা হয়েছে। এ ছাড়াও যাদের বিমান টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে, যেটায় কিনেছিল সেই টাকা ফেরত দেওয়া হবে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ। 

এর আগে কাটাখালি খাল খননের ফলক উন্মোচন এবং খাল খনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com