ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন? Logo ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে Logo লাইসেন্স প্রক্রিয়ায় যুক্ত হতে চান ড্রাইভিং স্কুল মালিকরা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক Logo শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, এইচএসসি পাসেও আবেদন Logo স্থগিত পরীক্ষার ভুয়া সময়সূচি ফেসবুকে, সতর্ক করল কর্তৃপক্ষ Logo জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর Logo উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, গ্যাস পাওয়ার আশা ‘মোবারকপুরের কূপে’ Logo মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির Logo এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক আব্দুল্লাহ আল নোমান। আর আহত অবস্থায় পাভেল নামের অপর ব্যক্তিকে ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মিয়ামি নামের ঘাতক বাসটি আটক করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। অটোরিকশা চালককেও আটক করা যায়নি।  

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, মোটরসাইকেলে দুই আরোহী যাচ্ছিলেন। একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপ দিলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।

এ সময় মিয়ামি নামক একটি বাস এসে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান আব্দুল্লাহ আল মামুন। মো. পাভেল নামে মোটরসাইকেলের আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল আল মামুনের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী, কেন?

অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ০৩:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫