বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের আগেই সুখবর পেলেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের গত নভেম্বর ও ডিসেম্বর মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ররিবার (১৫ মার্চ) অধিদপ্তর থেকে এসব চেক ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত দুই মাসের অনুদানের সরকারি অংশ হিসেবে মোট চারটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এসব চেক পাঠানো হয়েছে, যাতে সংশ্লিষ্ট শিক্ষকরা সহজেই তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারেন।

অধিদপ্তর জানায়, ১৫ মার্চের পর থেকে শিক্ষকরা সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে তাদের পাওনা অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন। দীর্ঘদিন পর দুই মাসের অনুদানের অর্থ ছাড় হওয়ায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com