রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শহরের শহরের রাবেয়া বাজার মন্দির-সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক সোনাপুকুর এলাকার আবুল হোসনের ছেলে ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন। শুক্রবার রাতে বিভিন্ন দোকানে টাকা কালেকশন শেষে তিনি ব্যাগে টাকা নিয়ে রাবেয়া বাজার এলাকা থেকে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন।

এসময়ে ব্রিজের ওপর জনশূন্য এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এক যুবককে কুপিয়ে সঙ্গে থাকা টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com